<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:৩৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন : ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৫
আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন : ইসি সানাউল্লাহ


নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‌‘আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।’

আজ রবিবার ইসির ১৪তম কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা হয়। এসময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রায় তিন ঘণ্টাব্যাপী সভা শেষে  ইসি সানাউল্লাহ বলেন, “শুধু নির্বাচনটা নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতা হচ্ছে, একটা সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আইন-বিধিমালায় কোনো সংশোধন দরকার হলে সেটা করতে একটা টাইম আছে। দেশের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি জাতীয় নির্বাচন করতে হলে আমাদের একটা রিয়েকশন টাইম দিতে হবে। এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে ব্যাহত করে। এমন অবস্থায় আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার, সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে, আমরা তা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবেন তাহলে আমাদের সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত- ওই জায়গাটাতে বলছি সব নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সব স্থানীয় নির্বাচন একসাথে করা সম্ভব নয়।’

হালনাগাদের লক্ষ্যে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজও আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করবে ইসি।



শেয়ার করুন