<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৪:০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


৬ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৫
৬ ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব


মাদক পাচারের অভিযোগে ছয়জন ইরানি নাগরিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, গালফ উপকূলের দাম্মামে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তবে কবে এটি কার্যকর হয়ে তা সম্পর্কে কিছু জানায়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘তেহরানের সৌদি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রিয়াদের এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে ইরান। এই পদক্ষেপ অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইন পরিপন্থী। 

২০১৬ সালে তেহরানে সৌদি দূতাবাস আক্রমণের ঘটনার পর থেকে আগে থেকে দুই দেশের মধ্যে থাকা শীতল সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক হয়।  

২০২৪ সালে মাদক পাচারের অভিযোগ ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২০২৩ সাল থেকে দেশটি মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে। সে বছর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছিল চীন ও ইরান। তৃতীয় স্থানে ছিল সৌদি আরব।



শেয়ার করুন