<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:৪৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ভোটার বাড়ল ১৮ লাখের বেশি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০১-২০২৫
ভোটার বাড়ল ১৮ লাখের বেশি


খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। গত বছরের চেয়ে বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। 

তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩১২ জন ভোটার বেড়েছে। যা ১ দশমিক ০৫ শতাংশ বেশি।

ইসি সানাউল্লাহ আরও জানান, খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। অপরদিকে নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৪০৯ জন।

এবার ভোটার তালিকায় সাতটি দেশের ১৩ হাজার ১৫১ জন প্রবাসীকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ধাপে ধাপে ৪০টি দেশ থেকে ভোটার অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, আগামী ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে ২ মার্চ প্রকাশ করা হবে ভোটারদের চূড়ান্ত তালিকা।

ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ জানুয়ারির তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন এবং হিজড়া ভোটার ছিলেন ৮৪৮ জন।  

২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত হালনাগাদে ভোটার সংখ্যা বেড়ে হয় ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এই সময়ে এক বছরে ভোটার বেড়েছিল ২৫ লাখ ১৭ হাজার ৩ জন। তবে নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করার সময় বহু ভোটার নতুন তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি।  

এ বছর ভোটার সংখ্যা আরও বেড়ে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার যুক্ত হয়েছে। এ নিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।  

ভোটার তালিকা হালনাগাদের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের বয়স ১৮ বছর পূর্ণ হলেই ভোটার হওয়ার সুযোগ থাকে। তবে নির্বাচন কমিশন প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এই তালিকা নিয়ে দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এই চূড়ান্ত তালিকার ভিত্তিতেই জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।



শেয়ার করুন