<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৯:১৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


৫ আগস্ট না ঘটলে আমি এই থানার ওসি হতে পারতাম না
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
৫ আগস্ট না ঘটলে আমি এই থানার ওসি হতে পারতাম না


বিএনপির কর্মীসভার মঞ্চে উঠে দলটির নেতাকর্মীদের উদ্দেশে কুষ্টিয়ার খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘৫ তারিখের গণ-অভ্যুত্থান না হলে আমি এখানে ওসি হতে পারতাম না। এটা আমি সব সময় বলি এবং স্বীকার করি।’

গত বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কর্মীসভায় তিনি এ কথা বলেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে রাজনৈতিক দলের মঞ্চে ওসির এমন বক্তব্যকে ‘অপেশাদার’ বলে মন্তব্য করছেন অনেকে।

বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ওসি বলেন, ‘১৫-১৬ বছর কীভাবে, কোথায় ছিলেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। কোথায়, কীভাবে কষ্ট করেছেন। আপনারা ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল। আমাকে বাধ্য করেছে। হয়তো আমাকে দেখে আপনারা বলছেন, এ বড় বড় কথা বলে, আসলে না। আমিও ওই রকম নির্যাতিত ছিলাম।’

ওসি শেখ মঈনুল ইসলাম বিএনপির কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পর আপনারা (বিএনপি) এ পর্যন্ত আসতে পেরেছেন। ১৫-১৬ বছর পর আপনারা এক জায়গায় হতে পারছেন, সবার সঙ্গে কথা বলতে পারছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, যে সুযোগটা আসছে, সেই সুযোগটা সদ্ব্যবহার করেন। এমন কোনও কাজ কইরেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনও সুযোগ নিতে পারে।’

ভিডিও ভাইরাল হওয়ার পর বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, আপনাকে কে বলল আমি বক্তব্য রেখেছি? ওখানে গণ্ডগোল হচ্ছিল, আমি মাইকে সবাইকে শান্ত হওয়ার জন্য বলেছি। আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি। 

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক দলের সমাবেশে কোনো পুলিশ সদস্যের বক্তব্য রাখার সুযোগ নেই। তবে কোনো পরিস্থিতিতে সে কথা বলেছে, ব্যাপারটি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব। 



শেয়ার করুন