<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:১৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


জামায়াতের সঙ্গে দেশের স্বার্থে এক থাকবে বিএনপি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২৪
জামায়াতের সঙ্গে দেশের স্বার্থে এক থাকবে বিএনপি


দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জামায়াতসহ ইসলামি দলের সঙ্গে বিএনপি এক থাকবে বলে জানিয়েছেন দলটির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এ কথা বলেন মির্জা আব্বাস।  

বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতসহ অন্যান্য ইসলামি দলের নেতাদের সঙ্গে আমাদের মতভেদ থাকতে পারে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা এক। আমরা সবাই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের ৩১ দফায় আছে, সংসদ নির্বাচনের পর একটি জাতীয় সরকার গঠন করা হবে। কারণ জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এটা আমরা স্বাধীনতা যুদ্ধকালে দেখেছি।’

তিনি বলেন, ‘আমি যখন এখানে এসে একটা স্লোগান শুনলাম নারায়ে তাকবির। অনেকদিন পরে এই স্লোগান শুনলাম। নারায়ে তাকবির আর জিন্দাবাদ স্লোগান তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল।’

মির্জা আব্বাস বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তিনি ভারতের সেবাদাসী। সেখানে বসে গুটি চালছেন। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারত। শেখ হাসিনা চলে গেছে কিন্তু ভারতের মাথাব্যথা কেন? একটার পর একটা ঘটনা ঘটছে। আজকে সচিবালয়ে আগুন! ওই একটা গোষ্ঠীই করছে এটা।’



শেয়ার করুন