<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:১৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাশেম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২৪
সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাশেম গ্রেপ্তার


বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনার মামলায় নিজাম উদ্দিন বিশ্ব মারকায (সাদপন্থী) শীর্ষ নেতা জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃত জিয়া বিন কাশেম টঙ্গী পশ্চিম থানায় জোবায়েরপন্থীদের দায়ের করা হত্যা মামলার ৬ নং আসামি বলে জানা গেছে।

আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন ডাবলমুরিল থানা পুলিশ জিয়া বিন কাশেমকে গ্রেপ্তারের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম (জোবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তবে, এ প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, জিয়া বিন কাশেমকে এখনো টঙ্গী পশ্চিম থানার কাছে হস্তান্তর করা হয়নি।



শেয়ার করুন