<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০১:১৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


চুরি-ছিনতাই-খুন বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি
  • আপডেট করা হয়েছে : ২৮-১২-২০২৪
চুরি-ছিনতাই-খুন বন্ধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই: আইজিপি


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দে‌শের আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পুলিশের কাছে কো‌নো ম্যাজিক নেই। পু‌লিশ কোন অবস্থা ‌থে‌কে ঘু‌রে দাঁড়ানোর চেষ্টা কর‌ছে সেটি সবাই জা‌নে।  

রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় আজ শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব‌্য শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এসব কথা ব‌লেন। 

পু‌লি‌শের আইজিপি ব‌লেন, ‘সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নাই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।’

আরেক প্রশ্নের উত্ত‌রে বাহারুল আলম ব‌লেন, ‘যেসব সমন্বয়‌কদের হত‌্যা হুম‌কি দেওয়া হ‌য়ে‌ছিল, প্রতিটি বিষয় পু‌লিশ সুরাহা ক‌রে‌ছে।’ 

একই অনুষ্ঠা‌নে ডিএম‌পি ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী ব‌লেন, ‘৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহ‌লে এত প্রাণহানি হতো না।’ এসময়  জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পু‌লি‌শের ভূ‌মিকা নি‌য়ে লজ্জা প্রকাশ ক‌রেন তি‌নি।



শেয়ার করুন