<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:১৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


মোজাম্বিকে জেল ভেঙে পালাল দেড় হাজার বন্দী
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
মোজাম্বিকে জেল ভেঙে পালাল দেড় হাজার বন্দী


আফ্রিকার দেশ মোজাম্বিকে কারাগার ভেঙে পালিয়েছে দেড় হাজার বন্দী।জেল ভাঙার আগে জেলের ভিতর ভয়ংকর সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। সংঘর্ষে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। 

মোজাম্বিকের রাজধানী মাপুতোয় একটি জেলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে পুলিশকর্মীও আছেন। 

ঘটনার পর অন্তত দেড় হাজার বন্দি জেল থেকে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুধু রাজধানীতেই নয়, দেশের আরও বেশ কিছু জেলে একই ঘটনা ঘটেছে। সেখান থেকেও বেশ কিছু বন্দী পালিয়েছে বলে খবর মিলেছে।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ১৫০ জনকে গ্রেপ্তার করা গেছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে। 

সম্প্রতি মোজাম্বিকে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তার পর থেকেই গোটা দেশজুড়ে উত্তেজনা শুরু হয়েছে। জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে। রাজধানীতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সংঘাত হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন ।

 



শেয়ার করুন