<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:০০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বিডিআর হত্যাকাণ্ড তদন্তে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে


বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

আজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, ‘জাতিকে অন্ধকারে রেখে কাজ করব না। সুষ্ঠু তদন্ত হবে। আমাদেরকে দেশি–বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে বিদেশে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য সেসব দেশে চিঠি দেওয়া হবে বা টিম পাঠানো হবে।’

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্রোহী জওয়ানদের হামলায় সে সময় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়। পরে ২৪ ডিসেম্বর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশন তদন্তকার্য সম্পন্ন করে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়।



শেয়ার করুন