<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০১:০০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বিস্ফোরক মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
বিস্ফোরক মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার


বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্যের (এমপি) গাড়ি বহরে হামলার মামলায় আব্দুর রশিদ (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

গতকাল বুধবার দিবাগত রাতে আম্বইল গোড়তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির সাবেক এমপি গোলাম মো. সিরাজের প্রচারের গাড়িবহরে কলেজরোড এলাকায় হামলা হয়। এই ঘটনায় শেরপুর থানায় গত নভেম্বর মাসের ১৫ তারিখে একটি মামলা করা হয়। এ ঘটনায় মামলার এজাহারভূক্ত আসামি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের আব্দুর রশিদ। তিনি ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে আম্বইল গোড়তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



শেয়ার করুন