<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৩:১৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সেরা দশে মেহেদী, ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন, রিশাদ, তানজিম, হাসান
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
সেরা দশে মেহেদী, ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন, রিশাদ, তানজিম, হাসান


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার পর এব বাংলাদেশের বোলাররা সুখবর পেলেন। ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে একসঙ্গে উন্নতি করেছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। এদের সাবাই ক‍্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন।

মেহেদি প্রথমবার টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। তার ঠিক পরেই তাসকিনের নাম। এছাড়া সেরা পঁচিশের মধ্যে আছেন রিশাদ ও হাসান। এই চার জনের পাশাপাশি তানজিম হাসানও উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

বুধবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে এই সিরিজে মাত্র ৫.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.১৮ রান খরচায় ৮ উইকেট নেন মেহেদী। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। এই তারকা বোলারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে উঠেছেন। তার নামের পাশে ৬৩৬ রেটিং পয়েন্ট।

সিরিজে ওভারপ্রতি সাত রানের কম খরচায় ৭ উইকেটে নিয়ে তাসকিনও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বর।

রিশাদ একই সিরিজে ওভারপ্রতি ছয়ের কম রান দিয়ে ৬ উইকেট নেন। তিনি ২১ ধাপ এগিয়ে এখন ৬২১ রেটিং নিয়ে আছেন ১৭ নম্বরে। ওভারপ্রি মাত্র ৫.০৮ রান খরচায় ৪ উইকেট নেওয়া হাসান এগিয়েছেন ২৩ ধাপ। ৫৯৭ রেটিং নিয়ে তিনি এখন ২৪ নম্বরে।

এদিকে আরেক পেসার তানজিম ১৬ ধাপ এগিয়ে ৫১৭ রেটিং নিয়ে স্কটল্যান্ডের মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে ৪৫ নম্বরে অবস্থান করছেন।

তবে ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ায় সাত ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান। এই তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

মেহেদি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন। ১০ ধাপ লাফিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি। বোলারদের মতো এই তালিকায়ও বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার ওপরে। এই তালিকার এক নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া।

ব্যাটারদের মধ্যে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।



শেয়ার করুন