<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:০০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ছাত্রদল নেতাকে পিটিয়ে মারল বিএনপি নেতা-কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
ছাত্রদল নেতাকে পিটিয়ে মারল বিএনপি নেতা-কর্মীরা


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দলীয় কোন্দলের জেরে বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। 

গতকাল মঙ্গলবার উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পাভেল দু’পক্ষের সংঘর্ষ থামাতে যান। তখন তার ওপর হামলা করেন বায়েজিদ গ্রুপের লোকজন। এলোপাতাড়ি পেটানোয় তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। 

এদিকে পাভেলের নিহতের খবর ছড়িয়ে পড়লে রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মরদেহের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 



শেয়ার করুন