<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৩:১৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহকে পুলিশে দিল ছাত্র-জনতা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহকে পুলিশে দিল ছাত্র-জনতা


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিককে আটক করে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে রাজধানীর বাসা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়। 

শফিউল্লাহ শফিক গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকের স্ত্রী উম্মে হালিমা বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন আমাদের বাসা ঘিরে ফেলে। নানা নাটকীয়তার পর রাত আড়াইটার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে কী কারণে আটক করা হলো তা আমি জানি না। তার নামে কোনো মামলা ছিল না, তিনি শারীরিকভাবে অসুস্থ। গত এক বছর ধরে তিনি রীতিমতো শয্যাশায়ী। এ ঘটনায় তার পরিবার আতঙ্কিত বলে জানান তিনি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিককে আটক করে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে তাকে আমাদের হাতে তুলে দেয়। আমরা তাকে আটক করে গজারিয়া থানায় নিয়ে আসি। সকালে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, ‘তাকে আমাদের থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে। কোন মামলায় তাকে আটক করা হলো তা পরে জানাতে পারব।’



শেয়ার করুন