<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা


কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু মানুষ হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে আজ বুধবার রুশ সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে জীবিতদের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। তাদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

আরব নিউজ সূত্রে জানা গেছে, জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে।

রুশ সংবাদ সংস্থার তথ্যানুসারে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়।

আজারবাইজান এয়ারলাইন্স থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানে ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য। তবে রয়টার্স এই তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি।



শেয়ার করুন