<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:২১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


মুজিব সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
মুজিব সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছে


ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল মারা গেছেন।বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর আজ সোমবার মারা যান তিনি। চলতি মাসের শুরুতেই ৯০তম জন্মদিন পালন করেছিলেন বর্ষীয়ান পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বলিউডের ‘শো-ম্যান’ রাজ কাপুরের সঙ্গে একই দিনে জন্ম! হয়ত নেহাতই কাকতালীয় ঘটনা। তবে রাজ কাপুর পরবর্তীযুগে বলিউডের ‘অপর শো-ম্যান’ নামে পরিচিতি পেয়েছিলেন শ্যাম বেনেগাল। বছর শেষ হওয়ার আগে সকলকে কাঁদিয়ে চলে গেলেন ‘অঙ্কুর’, ‘নিশান্ত’-এর মতো ছবির পরিচালক। বাংলাদেশ-ভারতের পৃষ্ঠপোষকতায় নির্মিত ‌‘মুজিব: একটি জাতির রূপকার’র নির্মাতাও তিনি।

শ্যাম বেনেগালের মৃ্ত্যুর খবর ইন্ডিয়া টুডে-কে নিশ্চিত করেছেন তার একমাত্র মেয়ে পিয়া বেনেগাল। দীর্ঘদিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন ফিল্মমেকার।  

১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদে জন্ম শ্যাম বেনেগালের। তার বাবা ছিলেন একজন ফটোগ্রাফার। তার কাছ থেকেই সিনেমা বানানোর অনুপ্রেরণা পান শ্যাম। ১২ বছর বয়সেই তিনি প্রথম সিনেমা বানান। এরপর সিনেমা নিয়েই পড়াশোনা করেছেন। ৭০ ও ৮০ এর দশকে ভারতে বেশ কিছু আলোচিত সিনেমা তৈরি করেছেন শ্যাম বেনেগাল। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ পান শ্যাম। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অঙ্কুর, মন্থন, মান্দি, সুভাষ চন্দ্র বোষ: দ্য ফরগটেন হিরো, জুবাইদা, ওয়েল ডান আব্বা। 



শেয়ার করুন