<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৪:৪২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন


।কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।আজ সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আহ্বায়ক এবং সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শফিকুল ইসলাম বেবুকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিভক্ত অবস্থায় রয়েছে। বিভক্ত অবস্থায় আলাদা আলাদা কর্মসূচি পালন করে আসছে। আমাকে নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে। দলের বিভক্ত নেতাকর্মী কেউ আমার শত্রু না। আমি এই আহ্বায়ক কমিটিতে যারা আছেন তাদের সঙ্গে নিয়ে সকল নেতাকর্মীদের এক করে আগামীতে জেলা বিএনপির একটু সুন্দর কমিটি উপহার দেওয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, চলতি বছরের ৬ অক্টোবর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১৬ সালে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি গঠন করা হয়।



শেয়ার করুন