<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৭:৪৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


পাকিস্তানি রিভলবার ও গুলিসহ ‘টাক দুলাল’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
পাকিস্তানি রিভলবার ও গুলিসহ ‘টাক দুলাল’ গ্রেপ্তার


রাজবাড়ীতে পাকিস্তানি রিভলবার ও গুলিসহ মো. দেলোয়ার হোসেন দুলাল (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়ভাবে তিনি ‘টাক দুলাল’ নামে পরিচিত।

আজ সোমবার বিকেলে রাজবাড়ী সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল রবিবার রাত ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সূর্য নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের খলিল মন্ডলের ছেলে।

সেনা ক্যাম্পের তথ্য অনুযায়ী, ক্যাম্পের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারেন, রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর এলাকার টাক দুলালের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে গতকাল রবিবার রাত ১০টার সময় যৌথবাহিনী ওই এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। অভিযানে একটি পাকিস্তানি রিভলবার এবং একটি গুলিসহ টাক দুলালকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়।

সূত্রটি জানায়, অস্ত্র আইনে মামলা দিয়ে দুলালকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হলে আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।



শেয়ার করুন