<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৮:৩০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৪
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮


দক্ষিণ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।Description: Unibots.com

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোয় ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা আর ঘটেনি।

দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, প্রথমে দুর্ঘটনাকবলিত বাসটির চাকা ফেটে গিয়েছিল। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঠিক সেই সময়েই পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান ওই বাসে সজোরে ধাক্কা দেয়। এই সময় মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গেই বাসের ভেতর আগুন ধরে যায়। এর ফলে বাসে আটকে পড়া যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটে। তবে পেছনের গাড়ির কোনো যাত্রী প্রাণ হারাননি।

এদিকে পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩ জন।



শেয়ার করুন