<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৯:০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


শিরোপা বঞ্চিত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৪
শিরোপা বঞ্চিত বাংলাদেশ


অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে অল্প রানে থামালেও, জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪১ রানে হেরেছে নারী যুবারা।Description: Unibots.com

আজ রবিবার কুয়ালালামপুরে খেলতে নামে দুদল। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে। লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারতের মেয়েরা। সর্বোচ্চ ৪৭ বলে ৫২ রান করেন ওপেনার গঙ্গাদি তৃষা। তিনি ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া মিথিলা বিনোদ করেন ১৭ রান।

বাংলাদেশ বোলারদের মদ্যে ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে ৪টি উইকেট নেন। দুটি উইকেট পেয়েছেন নিশিতা আক্তার নিশি।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি দুই ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জুয়াইরিয়া ফেরদৌস ২২ রান করেন। ওপেনার ফাহোমিদা ছোয়া ১৮ রান করেন।

ভারতীয় বোলার আয়ুশি শুক্লা ৩ উইকেট পান।



শেয়ার করুন