<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৩:০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বিপিএলের আম্পায়ারিং প্যানেলে থাকছেন দুই বিদেশি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
বিপিএলের আম্পায়ারিং প্যানেলে থাকছেন দুই বিদেশি


 ক’দিন পরই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ। এই টুর্নামেন্টকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে নিয়েছে আয়োজকরা। এর অংশ হিসেবে টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়ালদেরও চূড়ান্ত করেছে বিসিবি।এবার বিপিএল নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের গভর্নিং বডিতেও এবার নতুন মুখদের প্রাধান্য, যার অন্যতম বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আগের সব জড়তা পেছনে ফেলে এবার বিপিএলে সুশৃঙ্খলভাবে আয়োজনের বার্তা দিয়েছেন তিনি।

ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বরাবরই বিপিএলে বিতর্কের সৃষ্টি হয়। মানসম্মত আম্পায়ারিংয়ের অভাবে টুর্নামেন্টের সৌন্দর্য ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এই বিষয়টিতেও আসন্ন বিপিএলে উন্নতির ছাপ দেখা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এবারের বিপিএলে মাঠের দায়িত্বে সবমিলিয়ে থাকবেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন।

এদিকে এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে বিপিএলের।



শেয়ার করুন