<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০২:০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


সংবাদমাধ্যমের বিরুদ্ধে করা মামলায় ১৫ মিলিয়ন ক্ষতিপূরণ পাচ্ছেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৪
সংবাদমাধ্যমের বিরুদ্ধে করা মামলায় ১৫ মিলিয়ন ক্ষতিপূরণ পাচ্ছেন ট্রাম্প ছবি : সংগৃহীত


 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে করা মানহানির মামলার জেরে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৫ ডিসেম্বর) এবিসি নেটওয়ার্কের সাথে আপোস রফা হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। জরিমানার বিনিময়ে মামলা তুলে নিতে রাজি হন ট্রাম্প।

চুক্তি মোতাবেক মামলার ফি বাবদও অর্থ দেবে সংবাদ নেটওয়ার্কটি। পাশাপাশি দুঃখপ্রকাশ করে বিবৃতি দেবে। প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এন্ড মিউজিয়াম এর তহবিলে এ জরিমানার অর্থ যাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ এক কংগ্রেস সদস্যকে ট্রাম্পের প্রতি সমর্থন নিয়ে আক্রমনাত্মক কথা বলেন এবিসির তারকা উপস্থাপক জর্জ স্টেফানো পুলাস। বেশ কয়েকবার বলেন, ধর্ষণের ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। যদিও তা সত্য নয়। এর আগে, গত বছর ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা হয় এক আদালতে।

 

 



শেয়ার করুন