<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৯:০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


বিআরটি করিডোরে এসি বাস পরিষেবা চালু
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৪
বিআরটি করিডোরে এসি বাস পরিষেবা চালু ছবি : সংগৃহীত


 

কাজ শুরুর একযুগ পর বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে চালু হলো বাস র‍্যাপিড ট্রানজিট- বিআরটি প্রকল্পের সেবা। রোববার (১৫ ডিসেম্বর) সকালে শিববাড়ী-বিমানবন্দর-গুলিস্তান রুটে এই যাত্রীসেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আগামী বছরের জুন মাসের মধ্যে এই বিআরটিএ প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এই প্রকল্পে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয় হলেও কোনো সুবিধা পাচ্ছিলো না জনগণ। অন্তর্বর্তী সরকারের উন্নয়নের লক্ষ্য অনুযায়ী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এখন এই বিআরটিএ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে বলেও জানান তিনি। অভিযোগ তোলেন- শুধু বিআরটি নয় দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। বিগত সরকারের দুর্নীতির ব্যাপারে যথাযথ তথ্য দেয়া হলে সরকার ব্যবস্থা নিবে বলেও প্রতিশ্রুতি দেন উপদেষ্টা।

 

 



শেয়ার করুন