<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৮:০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ইরানের নতুন ড্রোন ক্যারিয়ার ধরা পড়লো স্যাটেলাইটে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
ইরানের নতুন ড্রোন ক্যারিয়ার ধরা পড়লো স্যাটেলাইটে ইরানের নতুন ড্রোনবাহী রণতরী স্যাটেলাইটে ধরা পড়লো। ‘শহীদ বাঘেরি’ নামের এই ড্রোন ক্যারিয়ারটি ইরানের নৌবাহিনীর ঘাঁটি বন্দর আব্বাসের কাছে দেখা মিলেছে।ছবি : সংগৃহীত


ম্যাক্সার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে কনটেইনারবাহী জাহাজকে পরিবর্তন করে ক্যারিয়ারটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন তা ড্রোন উড্ডয়ন ও অবতরণে সক্ষম হয়।এটিকে দেখতে অনেকটা বিমানবাহী রণতরীর মতোই লাগে।এর উপরিভাগে একটি স্কি-জাম্প (রণতরীর যে অংশটুকু ক্রমেই ওপরে উঠে যায় বিমান বা ড্রোনকে উড্ডয়নে সহায়তা করে) রয়েছে।

 

 

 

এই স্কি-জাম্প ‘শর্ট টেকঅফ ব্যারিয়ার অ্যাসিস্টেড রিকভারি’ প্রযুক্তির বিমানবাহী রণতরীর মতো দেখতে হলেও ছোট রানওয়ে দেখে ধারণা করা যায়, এটি শুধু ড্রোন এবং হেলিকপ্টার পরিচালনার জন্য ব্যবহৃত হতে পারে।

 

 

 

ধারণা করা হচ্ছে, এই সামরিক ড্রোন ক্যারিয়ারটি গত নভেম্বরের শেষ দিকে বন্দর আব্বাসের নিকটবর্তী ইরান শিপইয়ার্ড অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজের ডকইয়ার্ড থেকে বেরিয়ে প্রথম পরীক্ষায় বা সি ট্রায়ালে অংশ নিয়েছে।

 

 

 

ইরানের বাকি দুই ড্রোন ক্যারিয়ার ‘শহীদ মাহদাভি’ এবং ‘শহীদ রৌদাকি’ও স্যাটেলাইট চিত্রে আরও ধরা পড়েছে।এগুলোও আগে বাণিজ্যিক জাহাজ ছিল পরে একইভাবে সামরিক কাজে ব্যবহারযোগ্য করা হয়েছে।জাহাজ দুটিও কাছাকাছি নোঙর করা ছিল।

 

 

 

এই ড্রোন ক্যারিয়ারগুলোর মাধ্যমে ইরানি নৌবাহিনী মনুষ্যবিহীন আকাশযানগুলো যুদ্ধক্ষেত্রের আরও কাছে নিয়ে যেতে পারবে।পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পরও ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে।এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে।

 

 

 

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করছে। তথ্যসূত্র : নিউইয়র্ক পোস্ট, ডিফেন্স এশিয়া,ডেইলি মেইল



শেয়ার করুন