<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১২:৩০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছবি : সংগৃহীত


নানা নাটকীয়তার পর অবশেষে পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার (১৪ ডিসেম্বর) সামরিক আইন জারির জন্য দ্বিতীয়বারের মতো অভিশংসন মুখোমুখি হন তিনি। খবর রয়টার্স।

অভিশংসনের পক্ষে সমর্থন দেন পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ এমপি। যার মধ্যে ক্ষমতাসীন দলের এমপিরাও ছিলেন। প্রস্তাবের পক্ষে রায় দেন ২০৮ এমপি আর বিপক্ষে ছিলেন ৮৪ জন।

এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয় দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। তবে ইওলের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

এর ফলে, দেশটিতে দেখা দেয় চরম রাজনৈতিক সংকট এবং অস্থিরতা। ইওলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া।

এদিকে, দেশটির সাংবিধানিক নিয়মানুযায়ী ১৮০ দিনের মধ্যে অভিশংসিত প্রেসিডেন্টকে পদচ্যুতির বিষয়টি নিশ্চিত করতে হবে।

 



শেয়ার করুন