<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


রেকর্ড ৩২১ রান করেও হার বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৪
রেকর্ড ৩২১ রান করেও হার বাংলাদেশের ছবি : সংগৃহীত


২১ রানের বড় স্কোর স্কোরবোর্ডে রেখেও বছরের শেষ ওয়ানডেতে ভাগ্য বদল করা হয়নি বাংলাদেশের। অভিষিক্ত আমির জাঙ্গু আর কেসি কার্টির দুই ইনিংসেই ম্লান হলো বাংলাদেশের ব্যাটারদের দারুণ এক দিন। অভিষিক জাঙ্গু ক্ষান্ত হলেন সেঞ্চুরি করে। কার্যকরী ক্যামিও উপহার দিয়েছেন গুদাকেশ মোতিও। বছরের শেষ ওয়ানডে সেখানেই হারলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে টাইগাররা হেরেছে ৪ উইকেটে। সঙ্গে নিশ্চিত হয়েছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ।

এই ম্যাচে জাঙ্গু পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ৭৯ বল খেলেই স্পর্শ করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ৯০ রানের জুটি গড়েছেন গুদাকেশ মোতির সঙ্গে। মোতি অপরাজিত ছিলেন ৪৪ রানে। জাঙ্গু ১০৪ ও এছাড়া কিসি কার্টি ৯৫ রান করে আউট হন।


 

এর আগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রান করেছে বাংলাদেশ। চলতি বছরে এটিই বাংলাদেশের প্রথমবার ৩০০ রান পার করা। ৬ষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক যোগ করেন ঠিক ১৫০ রান। এটি ৬ষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

৬৩ বলে ৭ চার ও ৪ ছয়ে ৮৪ রানের সেরা ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৬২ রানে অপরাজিত থাকেন জাকের। এর আগে হাফসেঞ্চুরির করেছেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। মিরাজ ৭৭ ও সৌম‍্য করেন ৭৩ রান।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এর আগে কোনো দলই ৩০০ রানের বেশি তাড়া করতে জিততে পারেনি। সর্বোচ্চ ২৯৪ রান তাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ, এই সিরিজেরই প্রথম ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ বছরে প্রথম কোনও সিরিজ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ফলে ১০ বছরের মধ্যে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের শঙ্কার মধ্যে পড়েছে তারা।   

 

 



শেয়ার করুন