<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১২:০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৪
এক্সপ্রেসওয়েতে তরুণীকে গুলি করে হত্যা শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে পড়ে ছিল তরুণীর মরদেহ । ছবি : সংগৃহীত


মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত এক তরুণীকে (২৪) গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ সময় লাশের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে ঘাতকরা।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কে হাঁটতে দেখা গেছে। তার এক থেকে দেড় ঘণ্টা পর তরুণীর গুলিবিদ্ধ মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা। তবে সঙ্গে থাকা ওই যুবকটিকে স্থানীয়রা চিনতে পারেনি। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

 

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা অজ্ঞাত তরুণীকে গুলি করে হত্যার পর লাশ মহাসড়কের সার্ভিস লেন সড়কে ফেলে রেখে গেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত করারও চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভোরে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

 



শেয়ার করুন