<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


শাহজালালে স্বর্ণের বারসহ বিদেশি নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৪
শাহজালালে স্বর্ণের বারসহ বিদেশি নাগরিক আটক ছবি : সংগৃহীত


ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রী আটক হয়েছেন। উদ্ধার স্বর্ণের বারগুলোর প্রতিটির ওজন ১ কেজি বলে জানা গেছে।

 

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

 

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বারের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি।

 

স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।



শেয়ার করুন