<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:১৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


ঢাকা মেট্রোপলিটণে তেজগাঁও ও গুলশানের এডিসিসহ পাঁচ কর্মকর্তাকে সংযুক্ত-বদলি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
ঢাকা মেট্রোপলিটণে তেজগাঁও ও গুলশানের এডিসিসহ পাঁচ কর্মকর্তাকে সংযুক্ত-বদলি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও গুলশানের এডিসিসহ পাঁচ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে।


ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এই বদলি ও সংযুক্ত করা হয়।

বুধবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানিয়েছে।

আদেশ অনুযায়ী, তেজগাঁও জোনের এডিসি মোহাম্মদ জিয়াউল হককে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের এডিসি মো. তানভীর হোসেনকে তেজগাঁও জোনে ও অর্থ বিভাগের এডিসি মো. রাকিব হাসানকে গুলশান জোনে বদলি করা হয়েছে।

আরেকটি আদেশে গুলশান জোনের এডিসি মো. খলিলুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া এস্টেট বিভাগের সহকারী পুলিশ কমিশনার রতন কান্তি রায়কে গোয়েন্দা বিভাগের কনসালটেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

 

 

 



শেয়ার করুন