<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ০২:৫৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


১১.৭৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি: নিউজিল্যান্ড ডেইরিকে এনবিআরের কারণ দর্শানোর নোটিশ
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৬
১১.৭৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি: নিউজিল্যান্ড ডেইরিকে এনবিআরের কারণ দর্শানোর নোটিশ


নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় অবস্থিত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে বিপুল অঙ্কের ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (ভ্যাট) প্রতিষ্ঠানটির কাছে অনাদায়ি ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

গত ২৭ সেপ্টেম্বর জারি করা এই নোটিশে গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত মেয়াদের হিসাব তুলে ধরা হয়। এনবিআরের সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, দুটি ভিন্ন মেয়াদে এই ভ্যাট বকেয়া পড়েছে:

  • ফেব্রুয়ারি ২০২৫ – জুন ২০২৫: মশলা বিক্রয়ের ক্ষেত্রে অব্যাহতিপ্রাপ্ত সুবিধাসহ অন্যান্য হিসাব সমন্বয় শেষে অপরিশোধিত ভ্যাটের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ২১১ টাকা।

  • জুলাই ২০২৫ – জুন ২০২৬: এই মেয়াদে বিভিন্ন ক্যাটাগরিতে বকেয়া ভ্যাটের পরিমাণ ৯ লাখ ৫২ হাজার ৪১২ টাকা।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৭৩, ৪৫ ও ১৬০ ধারার অধীনে নোটিশটি প্রদান করেছে এলটিইউ-ভ্যাট। নোটিশে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এছাড়া আগামী ২৭ অক্টোবর কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বা কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিকে ব্যক্তিগত শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শাতে ব্যর্থ হলে কিংবা শুনানিতে অনুপস্থিত থাকলে এনবিআর নথিপত্রের ভিত্তিতে একতরফা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় জরিমানা আরোপসহ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে নোটিশে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে



শেয়ার করুন