<p><br></p>
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ০১:২০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


রাজশাহীতে আ.লীগের ৪ নেতা গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৫
রাজশাহীতে আ.লীগের ৪ নেতা গ্রেফতার


রাজশাহীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বিকালে নগরীর শাহমখদুম থানার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২), একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. রনি ইসলাম (৪০), রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক মো. রতন আলী (৩৪) এবং আওয়ামী লীগ কর্মী মানিক মিয়া (৪০)।

তারা সবাই শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন ওসি মাছুমা মুস্তারী। বৃহস্পতিবার সকালে বিস্ফোরক আইনে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর দিনগত রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতারকৃতদের সঙ্গে আরও ৬০ থেকে ৭০ জনের একটি দল সিটি হাটের কাছে রাজশাহী বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। মশাল নিয়ে মিছিল করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহমখদুম থানায় মামলা দায়ের করে। মামলায় বলা হয়েছে, গ্রেফতারকৃত চারজনসহ অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা, অস্থিতিশীলতা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি মাছুমা মুস্তারী।



শেয়ার করুন