<p><br></p>
১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:৫০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলেই এলাকার ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক


তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে রাজধানীবাসী
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে রাজধানীবাসী ছবি : সংগৃহীত


দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটে নাজেহাল অবস্থা রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের। শীত এলে এই সংকট আরও তীব্র আকার ধারণ করে। দিনভর গ্যাসের অভাবে রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে মানিকনগর, মুগদা, বাসাবো, খিলগাঁওসহ বেশ কিছু এলাকার বাসিন্দাদের।

ভোর থেকে দেখা নেই গ্যাসের। তাই তো মাটির চুলা নিয়ে চলছে স্বামী-স্ত্রীর কসরত। গ্যাসের চুলায় রান্না করা সম্ভব না হওয়ায় মাটির চুলাই তাদের শেষ ভরসা। গ্যাসের তীব্র সংকটে এই দস্পতির মতোই অবস্থা মানিকনগর এলাকার বাসিন্দাদের।

মুগদা, বাসাবো, খিলগাঁও ও রামপুরাসহ রাজধানীর আরও বেশ কিছু এলাকায় গ্যাস সংকটে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। সারা বছর গ্যাস সংকটে থাকা এসব এলাকায় শীত আসলেই তীব্র আকার ধারণ করে গ্যাস সংকট। দিনের পর দিন বিল দিতে হলেও নেই গ্যাস সংকটের স্থায়ী কোনো সমাধান।

এসব এলাকার বেশিরভাগ বাসাতে ভোর হলেই কমে যায় গ্যাসের চাপ, স্বাভাবিক হতে হতে পেরিয়ে যায় সন্ধ্যা। দিনের বেলা যে মিটমিটে গ্যাস থাকে তাতে দীর্ঘ সময়েও রান্না করা যায় না ভাত-তরকারি।

সময়মতো রান্না না হওয়ায় দুর্ভোগে পড়ছেন বেশিরভাগ মানুষ। এমন পরিস্থিতিতে বাইরে থেকে কেনা খাবারেই নির্ভর করেন অনেকে। কেউ আবার বিকল্প পদ্ধতিতে সিলিন্ডার গ্যাস অথবা বৈদ্যুতিক চুলা দিয়ে চালিয়ে নেন রান্নার প্রক্রিয়া।

সরকার যেন এ ব্যাপারে উদ্যোগ নেয়, শেষ হয় গ্যাসের ভোগান্তি- এমনটাই দাবি সবার।

 



শেয়ার করুন