বিবাহবার্ষিকীর দিনেই সুখবর দিলেন রাজকুমার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 15-11-2025

বিবাহবার্ষিকীর দিনেই সুখবর দিলেন রাজকুমার

চতুর্থ বিবাহবার্ষিকীতে জীবনে এসেছে সবচেয়ে আনন্দের মুহূর্ত। বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার পরিবারে এসেছে কন্যাসন্তান। শনিবার (১৫ নভেম্বর) সকালে ইনস্টাগ্রাম পোস্টে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তারা।

রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রাম পোস্টে তারা লেখেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীতে সৃষ্টিকর্তার সেরা আশীর্বাদ।’ 

ভাল খবরে ভক্তদের আনন্দ ভাগাভাগি করতে ইনস্টাগ্রামে যৌথ পোস্ট দিয়েছেন রাজকুমার ও পত্রলেখা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। তবে চিকিৎসক ও পরিবারের সদস্যদের মতে, নবজাতককে নিয়ে বাড়ি ফেরা কিছুদিন সময় লাগতে পারে।

উল্লেখযোগ্য, প্রায় এক দশক আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে রাজকুমার ও পত্রলেখার প্রথম দেখা হয়। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। ২০১৪ সালে তারা প্রেমের বিষয়টি প্রকাশ করেন; সেই সময় তারা একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় কাজ করছিলেন। দীর্ঘ বন্ধুত্বের পর ২০২১ সালের নভেম্বর মাসে তারা একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।