কারামুক্ত বিএনপি নেতা পিন্টু


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 24-12-2024

কারামুক্ত বিএনপি নেতা পিন্টু

 ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন পিন্টু। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি উপ-মন্ত্রীর দায়িত্ব পান।

২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন তার ছোট ভাই।

 


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।