জাতীয় প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজকে বিদায়


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 14-12-2024

জাতীয় প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজকে বিদায়

এসময় কবির পরিবারের সদস্যরা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ভক্ত-অনুরাগী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জানাজার নামাজের আগে কবি হেলাল হাফিজের বড় ভাই দুলাল হাফিজ বলেন, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।

হেলালের কোনো আচরণে কেউ কোনো দুঃখ পেয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।

প্রেস ক্লাবের সভাপতি কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, হেলাল ভাইয়ের মৃত্যু আমার অঙ্গ হানির সমান। আমার কবি হিসেবে সুনাম অর্জনের পেছনে ওনার বড় ভূমিকা ছিল। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।

 

কোমলমতি একজন মানুষ ছিলেন। তিনি প্রেম দ্রোহের কবি ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

 


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।