গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 12-12-2024

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসলীলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েল। গাজায় চলমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১৯ ফিলিস্তিনি। নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৮০০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া, গত বছরের অক্টোবর থেকে চালানো হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

 

বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও অন্তত ১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮০৫ জনে পৌঁছেছে।

 

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ১৯ জন নিহত এবং আরও ৬৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।

 

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

 

উল্লেখ্য, গত বছরের অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজারো ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।